দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক তার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে উচ্ছৃঙ্খল জনতা আশপাশের গাড়ি ভাঙচুর শুরু করে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
উদ্ভূত পরিস্থিতির কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।
এমএম/